কলাবাগানে যুবকের হাতে স্ত্রী ও শাশুড়ি খুন
- আপডেট এর সময় : ০১:২৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / 3
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর কলাবাগান থানার কাঠালবাগান এলাকায় কথা কাটাকাটির জেরে রাত্রি(২০) ও ফিরোজা বেগম (৩৫) নামে দুই নারীকে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের জামাই হৃদয় ওরফে শিপনের বিরুদ্ধে।
রবিবার (২ আগস্ট) সকাল ৯ টার দিকে কাঠালবাগান থানার কিচের রোডের আল আমিন মসজিদের পাশে পাঁচতলা ভবনে একটি বাসায় এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় শাশুড়ী ফিরোজা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ও চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং মেয়ে রাত্রি ঘটনাস্থলেই মারা যান।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফজলে আশিক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ৯ টার দিকে কলাবাগান থানার আলামিন মসজিদের ৫২ নাম্বার বাসার পঞ্চম তলায় স্ত্রী রাত্রির সাথে কথা কাটাকাটি হয় জামাই শিপনের। পরবর্তীতে শাশুড়ি ফিরোজা বেগম মেয়ের পক্ষ নিলে ধারালো চাকু দিয়ে শাশুড়িকে এবং স্ত্রীকে ছুরিকাঘাত করে। পরে ঘটনাস্থলে রাত্রির মারা যায় এবং গুরুতর আহত অবস্থায় ফিরোজা বেগমকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এই একইভাবে জানতে পেরেছি রাত্রির সাথে শিপনের ডিভোর্স হয়ে গিয়েছিল এরপরও তারা একসাথেই থাকতো। হত্যাকারী শিপন থানা পুলিশের হেফাজতে রয়েছে।














