০৭:১১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় ৭ মাত্রা বা তার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি

Din Islam
  • আপডেট এর সময় : ০৫:৪০:২৬ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / 4

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানী ঢাকায় ৭ মাত্রা বা তার বেশি শক্তিশালী ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হতে পারে। একই সময়ে অসংখ্য স্থানে উদ্ধার অভিযান পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে বলে সতর্ক করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

আজ রবিবার (২ আগস্ট) দুপুরে রাজধানীর বঙ্গবাজারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে আয়োজিত ‘অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিজি বলেন, ঢাকার মতো ঘনবসতিপূর্ণ নগরীতে বড় ধরনের ভূমিকম্প হলে শুধু সাধারণ মানুষ নয়, উদ্ধারকারী সংস্থাগুলোর সক্ষমতাও বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে। তাই আগাম প্রস্তুতি এবং জনসচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই।

তিনি বলেন, ভূমিকম্প-সংক্রান্ত সচেতনতা তৈরিতে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভূমিকম্পের সময় কী করতে হবে, কোথায় নিরাপদ আশ্রয় নিতে হবে, লিফট ব্যবহার না করা, জরুরি ওষুধ, টর্চলাইট, বাঁশি ও প্রয়োজনীয় সামগ্রীসহ একটি জরুরি কিট প্রস্তুত রাখার বিষয়ে নিয়মিত প্রচারণা চালানোর আহ্বান জানান তিনি।

মুহাম্মদ জাহেদ কামাল বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কোনো ভবনে প্রবেশের আগে অবশ্যই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কারণ ভবন ধসে পড়ার ধরন অনুযায়ী উদ্ধার কার্যক্রমের কৌশলও ভিন্ন হয়ে থাকে।

তিনি বিশেষ করে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, দুর্ঘটনাস্থল থেকে সংবাদ সংগ্রহের সময় নিজেদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

সম্ভাব্য বড় ধরনের দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিস দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় ১০০টি স্টেশনকে একটি সমন্বিত পরিকল্পনার আওতায় এনেছে বলে জানান মহাপরিচালক।

তিনি বলেন, বড় ধরনের ভূমিকম্পের ঘটনায় এসব স্টেশন থেকে দ্রুত জনবল ও উদ্ধার সরঞ্জাম ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হবে। এ পরিকল্পনার অংশ হিসেবে ইতোমধ্যে একটি ‘ড্রাই এক্সারসাইজ’ বা মহড়াও সম্পন্ন করা হয়েছে।

এ ছাড়া জরুরি পরিস্থিতিতে হেলিকপ্টারের মাধ্যমে ছোট আকারের উদ্ধার সরঞ্জাম ও ফায়ার ফাইটার পরিবহনের বিষয়েও কাজ চলছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার।

এ ছাড়া উপসহকারী পরিচালক মো. শাহজাহান শিকদার, ঢাকা বিভাগের উপপরিচালক ছালেহ উদ্দিন, ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম, স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম এবং স্টেশন অফিসার মো. আশেক আল মারুফ প্রশিক্ষণে অংশ নেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাধারণ সম্পাদক এম এম বাদশাহ, প্রশিক্ষণ সম্পাদক শাহরিয়ার জামান দীপসহ সংগঠনটির সদস্যরাও উপস্থিত ছিলেন।

2 August 2026

ঢাকায় ৭ মাত্রা বা তার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি

ট্যাগ :
abc

ঢাকায় ৭ মাত্রা বা তার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি

আপডেট এর সময় : ০৫:৪০:২৬ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬