মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৩১
- আপডেট এর সময় : ০৯:৩৫:০৬ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / 1
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩১ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ।
রবিবার (০২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
মিরপুর মডেল থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, রোববার (২ আগস্ট) মিরপুর মডেল থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- আব্দুর রহমান (৪৮), আতিকুর রহমান শাওন (২২), মো. মাহারুব ইসলাম শুভ (১৮), নিখল (২৫), শাহ (২২), মো. নাদিম (২০), মো. ইউসুফ আলী (৩৮), মো. মোজেম্মেল (২২), মো. সাব্বির সরদার (২১), মো. আব্দুল্লাহ (৪৪), মো. রিপন (৩০), মো. টোকন হোসেন (৩৪), মো. বিল্লাল ইসলাম (৩৬), বিপ্লব (২৩), মোহাম্মদ রুবি বেগ (৩৭), সম্রাট (২৪), মো. সুমন (২২), মো. আরিফ হোসেন (২১), মো. জাকির আলম (২৮), মো. শাহাদৎ (২৫), মো. মনির সরদার (২৯), মো. ইকবাল হোসেন রতন (৩৫), মো. নূরু (৩৫), মো. ইমরান (৩৫), মো. সানা উদ্দিন (২১), মো. সুমন (২২),হাসানাইন আহমেদ রমন (২৬), মো. ওয়াসিম (৩৫), সোনিয়া আক্তার ওরফে সুমিয়া (৩০), মো. মনির শেখ (৩৮) ও মাসিন ইসলাম (২৫)।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।















