০১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে নকল ব্যান্ডরোল যুক্ত সিগারেট জব্দ: বিউটি টোব্যাকোর বিরুদ্ধে ফৌজদারি মামলা, কারখানা সিলগালা

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০৪:১৪:৩১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / 113

মানিকগঞ্জে নকল ব্যান্ডরোল যুক্ত সিগারেট জব্দ: বিউটি টোব্যাকোর বিরুদ্ধে ফৌজদারি মামলা, কারখানা সিলগালা

মানিকগঞ্জের শিবালয়ে বিউটি টোব্যাকো কোম্পানিতে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল যুক্ত সিগারেট ও অব্যবহৃত স্ট্যাম্প জব্দ করেছে মানিকগঞ্জ জেলা ডিবি পুলিশ এবং কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ। অভিযানে আটককৃত কিং ব্লাক, ডি এন্ড জি, ডলার, সেনর গোল্ড এবং বার্বি ব্র্যান্ডের মোট ৩,৭০,০০০ শলাকা সিগারেট ও ১৩,০০০ পিস অব্যবহৃত ব্যান্ডরোল যাচাইয়ের জন্য গত ১২ আগস্ট ২০২৬ তারিখে গাজীপুরের ‘দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন লিঃ’-এ পাঠানো হয়।

পরবর্তীতে ২৩ আগস্ট ২০২৬ তারিখে পরীক্ষা শেষে সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন জানায় যে, ডলার ব্র্যান্ডের সিগারেটে ব্যবহৃত ব্যান্ডরোল এবং জব্দকৃত অব্যবহৃত ব্যান্ডরোলগুলো সম্পূর্ণ নকল। এর মধ্যে আটককৃত ৩,৭০,০০০ শলাকা সিগারেটের ৯০,০০০ শলাকায় ব্যবহৃত ব্যান্ডরোল এবং ১৩,০০০ পিস অব্যবহৃত ব্যান্ডরোল নকল হিসেবে প্রমাণিত হয়, যার মাধ্যমে প্রায় ১১ লাখ ৩২ হাজার টাকার শুল্ক-কর ফাঁকি দেওয়ার চেষ্টা করা হয়েছিল।

নকল ও অবৈধ ব্যান্ডরোল মজুত ও ব্যবহারের মাধ্যমে বিশাল অংকের রাজস্ব ফাঁকির অপরাধে বিউটি টোব্যাকো কোম্পানির বিরুদ্ধে ২৬ আগস্ট ২০২৬ তারিখে মানিকগঞ্জের শিবালয় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং- ২১)। The Special Powers Act, 1974-এর ধারা ২৫এ/২৫বি/২৫ডি/২৫ই অনুযায়ী মামলাটি করার পাশাপাশি প্রতিষ্ঠানটির উৎপাদন বন্ধ করে কারখানা সিলগালা করে দেওয়া হয়। জাতীয় রাজস্ব বোর্ড (NBR) জানিয়েছে, তামাক খাতে যথাযথ রাজস্ব আদায় নিশ্চিত করতে এবং অবৈধ তামাকজাত পণ্যের উৎপাদন, মজুত ও বিপণন বন্ধে এ ধরনের ‘জিরো টলারেন্স’ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

1 November 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

মানিকগঞ্জে নকল ব্যান্ডরোল যুক্ত সিগারেট জব্দ: বিউটি টোব্যাকোর বিরুদ্ধে ফৌজদারি মামলা, কারখানা সিলগালা

আপডেট এর সময় : ০৪:১৪:৩১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬