০৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন বেতন কাঠামো: উচ্চ পদে কমছে ইনক্রিমেন্ট ও বাসা ভাড়া ভাতা

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০৫:৫৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 15

নতুন বেতন কাঠামো: উচ্চ পদে কমছে ইনক্রিমেন্ট ও বাসা ভাড়া ভাতা

নতুন বেতন কাঠামোতে সামরিক ও বেসামরিক সেবা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং স্বায়ত্তশাসিত সংস্থার উচ্চ গ্রেডের কর্মচারীদের জন্য বার্ষিক ইনক্রিমেন্টের হার কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মূল বেতন বেশি থাকা উচ্চ ধাপের কর্মকর্তারা তুলনামূলক কম হারে বার্ষিক ইনক্রিমেন্ট পাবেন। তবে সব স্তরের কর্মচারীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাওয়ায় জীবনযাত্রার বাড়তি খরচের বিষয়টি সমন্বয় হবে বলে ধারণা করা হচ্ছে।

ইনক্রিমেন্টের ক্ষেত্রে এতদিন সব গ্রেডের সরকারি কর্মচারীরা অভিন্ন ৫ শতাংশ হারে সুবিধা পেয়ে আসলেও নতুন কাঠামোয় তা বাতিল করে গ্রেডভিত্তিক আলাদা হার নির্ধারণ করা হয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী, ২০ থেকে ষষ্ঠ নম্বর গ্রেড পর্যন্ত কর্মচারীরা আগের মতোই ৫ শতাংশ হারে ইনক্রিমেন্ট পাবেন। তবে পঞ্চম গ্রেডের ক্ষেত্রে এই হার কমে ৪ শতাংশ, চতুর্থ ও তৃতীয় নম্বর গ্রেডের জন্য ৩.৫ শতাংশ এবং দ্বিতীয় নম্বর গ্রেডের ক্ষেত্রে তা ২.৭৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

এর পাশাপাশি সব স্তরের সরকারি কর্মচারীদের বাসা ভাড়া ভাতার সার্বিক হার কমানোর সুপারিশও করা হয়েছে। ২০১৫ সালের বেতন কাঠামো অনুসারে ঢাকা শহরের কর্মচারীরা মূল বেতনের ৫০ থেকে ৬৫ শতাংশ পর্যন্ত বাড়ি ভাড়া ভাতা পেতেন। তবে নতুন কাঠামো বাস্তবায়িত হলে বাসা ভাড়া ভাতার এই হার কমে ৪০ থেকে ৬০ শতাংশে নেমে আসবে।

15 September 2026

abc

আপডেট এর সময় : ০৫:৫৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬