১২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাজেকে জনসংহতি ও ইউপিডিএফের গোলাগুলিতে শিশু গুলিবিদ্ধ
Jakir Hossain
- আপডেট এর সময় : ০৪:৪৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / 24
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস – সন্তু গ্রুপ) এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ – প্রসীত গ্রুপ)-এর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের চাইল্যাতলী এলাকায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে এই গোলাগুলির ঘটনা ঘটে। দুটি সশস্ত্র দলের এই রক্তক্ষয়ী মুখোমুখি সংঘর্ষ চলাকালে সঞ্জিতা ত্রিপুরা নামের ৯ বছরের এক কন্যা শিশু গুলিবিদ্ধ হয়ে আহত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, সকালে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের সময় শিশুটির বাম হাতে গুলি লাগে। পরবর্তীতে দ্রুত অস্ত্রোপচার করে তার হাত থেকে গুলিটি বের করা হয়েছে। বর্তমানে শিশুটি ঝুঁকিমুক্ত ও সুস্থ রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
1 November 2026

সাজেকে জনসংহতি ও ইউপিডিএফের গোলাগুলিতে শিশু গুলিবিদ্ধ
ট্যাগ :
এনবিআর জাতীয় রাজস্ব বোর্ড মানি লাইন রাজনীতি সাজেকে জনসংহতি ও ইউপিডিএফের গোলাগুলিতে শিশু গুলিবিদ্ধ









