০৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু প্রতিরোধে টিম-৭-এর বিশেষ অভিযান বাড়ি বাড়ি লিফলেট বিতরণ

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০১:৩৮:৫০ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / 28

ডেঙ্গু প্রতিরোধে টিম-৭-এর বিশেষ অভিযান বাড়ি বাড়ি লিফলেট বিতরণ

ডেঙ্গু রোগের বিস্তার রোধ ও জনসচেতনতা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার টিম-৭-এর উদ্যোগে বিশেষ অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রাজারামপুর- পুড়াপাড়া, কালুহাজিপাড়া, মিয়াপাড়া, অচিনপুর, দেরাস উতুল্লাহপাড়া ও তাবারকপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের অংশ হিসেবে টিমের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করেন এবং লিফলেট বিতরণ করেন। পাশাপাশি এলাকার বিভিন্ন অলিগলি ঘুরে বিভিন্ন পাত্রে জমে থাকা বদ্ধ পানি অপসারণ করা হয়।

এ সময় এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা পরিষ্কার- পরিচ্ছন্ন রাখার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের পরামর্শ দেওয়া হয়।

অভিযানে পৌরসভার কর্মকর্তা ফারুক হোসেন, পৌরসভার কর্মচারী, সাংবাদিক ফয়সাল আজম অপু, জাকির হোসেন পিংকু, আরমান হোসেনসহ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও স্কাউট সদস্যরা অংশ নেন।

এ সময় সাংবাদিক ফয়সাল আজম অপু বলেন, “ডেঙ্গু প্রতিরোধ শুধু পৌরসভা বা কোনো একটি প্রতিষ্ঠানের একার দায়িত্ব নয়; এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব।

বাড়ির আশপাশে সামান্য পরিমাণ বদ্ধ পানিও এডিস মশার প্রজননস্থলে পরিণত হতে পারে। তাই নিজেদের ঘরবাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে।

জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই ডেঙ্গুর বিস্তার কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।”

তিনি আরও বলেন, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি নাগরিকদেরও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং বদ্ধ পানি অপসারণের মতো কার্যক্রম অব্যাহত থাকলে এডিস মশার বিস্তার অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।

টিম-৭-এর পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার- পরিচ্ছন্ন রাখার এবং কোথাও বদ্ধ পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়।

1 November 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

ডেঙ্গু প্রতিরোধে টিম-৭-এর বিশেষ অভিযান বাড়ি বাড়ি লিফলেট বিতরণ

আপডেট এর সময় : ০১:৩৮:৫০ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬