০২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ ভবনের সামনে শিক্ষিকা নিহতের ঘটনা: মোটরসাইকেল মালিক রাকিবের জামিন

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০৩:০২:৪২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • / 31

সংসদ ভবনের সামনে শিক্ষিকা নিহতের ঘটনা: মোটরসাইকেল মালিক রাকিবের জামিন

রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে বগুড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিলা পারভীন (৫৬) নিহতের মামলায় আসামি মো. রাকিব হোসেনকে (২৪) অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। রোববার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমী ৫ হাজার টাকার মুচলেকায় পুলিশ প্রতিবেদন দাখিল হওয়া পর্যন্ত তার এ জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী মো. মেহেদী হাসান মজুমদার জানান, ঘটনার দিন ছিনতাইয়ে ব্যবহৃত মূল মোটরসাইকেলটি রাকিবের ছিল না এবং সিসিটিভি ফুটেজ অনুযায়ী তার গাড়িটি তখন গ্যারেজে ছিল। পরবর্তীতে পুলিশ প্রকৃত মোটরসাইকেলটি উদ্ধার করেছে। ষড়যন্ত্র ও ‘মিডিয়া ট্রায়ালের’ শিকার হওয়া রাকিবের বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় তিনি দ্রুত কারামুক্ত হবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট সকালে স্বামী মো. আবদুল মতিনের সঙ্গে অটোরিকশায় মানিক মিয়া অ্যাভিনিউ দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীরা রনজিলা পারভীনের ব্যাগ ধরে টান দেয়। এতে তিনি চলন্ত রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করা হয়।

3 November 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

সংসদ ভবনের সামনে শিক্ষিকা নিহতের ঘটনা: মোটরসাইকেল মালিক রাকিবের জামিন

আপডেট এর সময় : ০৩:০২:৪২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬