০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাঝ আকাশে দরজা খোলায় ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০১:৫৮:৫০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • / 17

মাঝ আকাশে দরজা খোলায় ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

ভারতের আগরতলা থেকে কলকাতায় যাওয়ার পথে মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে একটি এয়ার অ্যাম্বুলেন্স। গত রোববার (১৮ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র অফিসার মো. রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জরুরি অবতরণের পর উড়োজাহাজে থাকা ভারতীয় নাগরিক অঞ্জনা ভৌমিক নামে এক মুমূর্ষু রোগীকে দ্রুত রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

উড়োজাহাজটি ‘এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হচ্ছিল (মডেল: সি৯০এ, নিবন্ধন নম্বর: ভিটি-এইচওয়াইএ)। পাইলট ক্যাপ্টেন পুণ্য অনুপ ও সহকারী পাইলট ক্যাপ্টেন তনুজ শর্মাসহ এতে মোট সাতজন আরোহী ছিলেন। রোগীর সাথে ছিলেন একজন চিকিৎসক (ডা. ফিরোজ খান), একজন প্যারামেডিক (আজিম খান) এবং দুই স্বজন (সান্তা ভৌমিক ও দীপ জ্যোতি মিশ্র)। উড়োজাহাজে থাকা সকল আরোহীই ভারতীয় নাগরিক।

3 November 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

মাঝ আকাশে দরজা খোলায় ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

আপডেট এর সময় : ০১:৫৮:৫০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬