০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘সেদিন কোনো ভুল করিনি, আত্মরক্ষার্থেই অস্ত্র হাতে নিয়েছিলাম’: পদত্যাগের পর ইশরাক হোসেন

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০৪:৪৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • / 36

‘সেদিন কোনো ভুল করিনি, আত্মরক্ষার্থেই অস্ত্র হাতে নিয়েছিলাম’: পদত্যাগের পর ইশরাক হোসেন

জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিএনপির নেতা ইশরাক হোসেন। পদত্যাগের কথা জানিয়ে তিনি বলেন, “সেদিন আমি কোনো ভুল করিনি। কোনো জমি দখল বা চাঁদা তোলার জন্য নয়, বরং মাদকের বিরুদ্ধে অভিযানে গিয়েছিলাম।” তিনি জানান, গেণ্ডারিয়া রেললাইনসংলগ্ন ‘ঘুণ্টিঘর’ এলাকায় দীর্ঘদিনের মাদক কারবার ও অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে স্থানীয়দের অনুরোধেই তিনি শুভাকাঙ্ক্ষীদের নিয়ে সেখানে যান।

অভিযানের দিন ২০-৩০ জন মাদক কারবারি তাঁর গাড়ির দিকে ধেয়ে আসলে আত্মরক্ষার স্বার্থেই তিনি সাময়িকভাবে নিজের লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্রটি হাতে নিয়েছিলেন বলে জানান। পরে প্রতিপক্ষের কাছে কোনো অস্ত্র নেই নিশ্চিত হয়ে তা পকেটে রেখে দেন এবং পুলিশের সহায়তায় দেশীয় অস্ত্র ও হেরোইনসহ ছয়জন মাদক কারবারিকে আটক করা হয়। তবে রাতে গণমাধ্যমে ভিডিও প্রকাশের মাধ্যমে তাঁকে ও তাঁর দলকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিব্রত করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। দল যেন এই ইস্যুতে বিব্রত না হয়, সে কারণেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ইশরাক হোসেন।

3 November 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

‘সেদিন কোনো ভুল করিনি, আত্মরক্ষার্থেই অস্ত্র হাতে নিয়েছিলাম’: পদত্যাগের পর ইশরাক হোসেন

আপডেট এর সময় : ০৪:৪৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬