০৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের অধীনে ৩ লক্ষাধিক মার্কিন ভিসা বাতিল

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০২:২৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • / 27

যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের অধীনে ৩ লক্ষাধিক মার্কিন ভিসা বাতিল

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মার্কিন পররাষ্ট্র দপ্তর (স্টেট ডিপার্টমেন্ট) ব্যাপক অভিবাসন দমন অভিযানের অংশ হিসেবে এ পর্যন্ত ৩ লাখেরও বেশি মার্কিন ভিসা বাতিল করেছে। গত মঙ্গলবার (২০ অক্টোবর) এক্স-এ (সাবেক টুইটার) প্রকাশিত এক বিবৃতিতে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিগট জানান, যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্প প্রশাসনই সবচেয়ে দ্রুত গতিতে সর্বোচ্চ সংখ্যক ভিসা বাতিল করেছে। তিনি স্পষ্ট করেন, আইন লঙ্ঘন, জালিয়াতি বা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারীদের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। গত আগস্ট পর্যন্ত এই সংখ্যা ছিল ১ লাখ ৭৫ হাজার, যা মাত্র কয়েক মাসের ব্যবধানে তিন লাখ ছড়িয়েছে।

ট্রাম্প প্রশাসন অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারের দোহাই দিলেও আন্তর্জাতিক মানবাধিকার কর্মী ও অধিকার রক্ষা সংগঠনগুলো এই অভিযানের তীব্র সমালোচনা করছে। তাদের মতে, ‘জাতীয় নিরাপত্তা’ ও বিচ্ছিন্ন জালিয়াতির অজুহাত তুলে মূল সমালোচকদের দমন, বাকস্বাধীনতা ক্ষুণ্ন এবং সংখ্যালঘু অভিবাসী সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করা হচ্ছে। বিশেষ করে, গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভে অংশগ্রহণ এবং রাজনৈতিক বিষয়ে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করার কারণেও একাধিক বিদেশি নাগরিকের ভিসা বাতিল করা হয়েছে। একই সাথে, অভিবাসন নিয়ন্ত্রণে সোশ্যাল মিডিয়ায় নজরদারি বৃদ্ধি ও নির্দিষ্ট কাজের ভিসায় ফি বৃদ্ধির মতো কড়াকড়ির ফলে বৈধ অভিবাসন প্রক্রিয়াও এখন মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়েছে।

28 October 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের অধীনে ৩ লক্ষাধিক মার্কিন ভিসা বাতিল

আপডেট এর সময় : ০২:২৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬