০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপূজা শেষে ফের রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-শপিংমল

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০১:৩৯:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • / 20

দুর্গাপূজা শেষে ফের রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-শপিংমল

দুর্গাপূজা উপলক্ষে সরকারের বিশেষ বিবেচনায় কেনাকাটার সুবিধার্থে দেশের শপিংমল, মার্কেট ও দোকানপাট সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে পূজা শেষ হওয়ায় বৃহস্পতিবার সেই বিশেষ সময়সূচির মেয়াদ পূর্ণ হয়েছে। ফলে বিদ্যুৎ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার (২৩ অক্টোবর) থেকেই আগের নির্ধারিত নিয়ম বহাল হয়েছে। নতুন এই সময়সূচি অনুযায়ী রাজধানীর বহুতল বিপণিবিতানসহ সারাদেশের দোকানপাট ও শপিংমল সকাল ১১টায় খুলবে এবং রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে।

বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি ব্যবস্থাপনার অংশ হিসেবে সরকার চলতি বছর কয়েক দফায় মার্কেট ও দোকানপাট খোলার সময়সূচিতে পরিবর্তন এনেছে। নতুন এই সিদ্ধান্ত সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিদ্যুৎ বিভাগ থেকে দেশের সব সিটি কর্পোরেশনের মেয়র বা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে।

28 October 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

দুর্গাপূজা শেষে ফের রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-শপিংমল

আপডেট এর সময় : ০১:৩৯:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬