০৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষমতায় টিকে থাকতে পিলখানা হত্যাকাণ্ড ও জামায়াত নেতাদের ফাঁসি দেন হাসিনা: শিবিরের সাবেক সভাপতি

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০২:৫৫:৪০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • / 18

ক্ষমতায় টিকে থাকতে পিলখানা হত্যাকাণ্ড ও জামায়াত নেতাদের ফাঁসি দেন হাসিনা: শিবিরের সাবেক সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ অভিযোগ করেছেন যে, শেখ হাসিনা নিজের ক্ষমতা দীর্ঘস্থায়ী করার লক্ষ্যেই পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের অন্যায়ভাবে ফাঁসি দিয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) সকালে চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটু অডিটোরিয়ামে নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা ইসলামী ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহিদুল ইসলাম মন্তব্য করেন, গত ১৭ বছরে শেখ হাসিনা চরম দানবীয় রূপ ধারণ করেছিলেন এবং ক্ষমতা ধরে রাখতে এমন কোনো নিষ্ঠুর কাজ নেই যা তিনি করেননি। তিনি আরও উল্লেখ করেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের আন্দোলন-পরবর্তী পরিস্থিতির ফসল ছিল এক-এগারোর জরুরি অবস্থা। এছাড়া, বিদ্রোহের নামে দেশের বাছাই করা দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের পিলখানায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল বলেও তিনি অভিযোগ করেন।

28 October 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

ক্ষমতায় টিকে থাকতে পিলখানা হত্যাকাণ্ড ও জামায়াত নেতাদের ফাঁসি দেন হাসিনা: শিবিরের সাবেক সভাপতি

আপডেট এর সময় : ০২:৫৫:৪০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬