০২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ড: কুষ্টিয়ায় ৬ হত্যা মামলায় ট্রাইব্যুনালের রায়

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০১:১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / 7

আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ড: কুষ্টিয়ায় ৬ হত্যা মামলায় ট্রাইব্যুনালের রায়

লাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে ট্রাইব্যুনাল-২-এর তিন সদস্যের বিচারিক প্যানেল সর্বসম্মতিক্রমে এ রায় ঘোষণা করেন। চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে প্যানেলের অন্য সদস্য দুজন ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মানবতাবিরোধী অপরাধের এই চাঞ্চল্যকর মামলায় হানিফ ছাড়াও আরও তিন স্থানীয় আওয়ামী লীগ নেতাকে আসামি করা হয়েছে। তারা হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী এবং কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান।

আসামিদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থান চলাকালে কুষ্টিয়া শহরে সরাসরি ৬ জনকে হত্যার নির্দেশ প্রদানসহ মোট তিনটি গুরুতর অভিযোগ আনা হয়েছে। উল্লেখ্য, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার পাশাপাশি মাহবুবউল আলম হানিফ সহ এই মামলার অভিযুক্ত চার আসামির সকলেই বর্তমানে পলাতক রয়েছেন।

29 October 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ড: কুষ্টিয়ায় ৬ হত্যা মামলায় ট্রাইব্যুনালের রায়

আপডেট এর সময় : ০১:১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬