০৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় একসঙ্গে দুই বোনকে বিয়ে করা সেই যুবকের বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রীর তালাকের নোটিশ

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০৩:০১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / 5

নওগাঁয় একসঙ্গে দুই বোনকে বিয়ে করা সেই যুবকের বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রীর তালাকের নোটিশ

নওগাঁয় প্রথম স্ত্রী বহাল থাকা অবস্থায় তার ছোট বোনকে (্যালিকা) বিয়ে করা সেই যুবককে তালাকের নোটিশ দিয়েছেন দ্বিতীয় স্ত্রী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে ওই যুবক নিজের ফেসবুক আইডি থেকে লাইভ করে ঘটনার জন্য ক্ষমা চান এবং দ্বিতীয় স্ত্রীর পাঠানো তালাকের নোটিশের কপি শেয়ার করেন। অভিযুক্ত যুবক পেশায় নওগাঁ আদালতের এক আইনজীবীর সহকারী এবং নওগাঁ সদর উপজেলার বাসিন্দা। প্রথম স্ত্রীকে নিয়ে তিনি বদলগাছী উপজেলার একটি ভাড়া বাসায় থাকতেন এবং গত ২৫ অক্টোবর সন্ধ্যায় প্রথম স্ত্রীর সম্মতিতে তার ছোট বোনকে বিয়ে করেন। এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তুমুল সমালোচনা।

ইসলামে একসঙ্গে দুই বোনকে বিয়ে করার বিধান নেই—এমন অভিযোগে বদলগাছীর ভাড়াবাসা ছাড়ার পর গত সোমবার রাতে তারা মহাদেবপুর উপজেলায় শ্বশুরবাড়িতে যান। সেখানেও এলাকাবাসী তরুণ প্রজন্মের ওপর বিরূপ প্রভাব পড়ার অভিযোগ তুলে তাদের গ্রাম ছেড়ে যেতে বলেন। একপর্যায়ে এলাকাবাসীর ক্ষোভের মুখে তাদের মারধর করে মুখে চুনকালি মাখিয়ে ও গলায় জুতার মালা পরিয়ে এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হয়। এরপর মঙ্গলবার ফেসবুকে লাইভ করে ভুল স্বীকার করে ক্ষমা চান এবং দুই স্ত্রীর মধ্যে একজনকে তালাক দেওয়ার ঘোষণা দেন ওই যুবক।

বুধবার বিকেল পাঁচটায় পুনরায় লাইভে এসে ওই যুবক জানান, দ্বিতীয় স্ত্রী তাকে ডিভোর্স (তালাক) দিয়েছেন এবং তিনি ডিভোর্সের পেপার তার আইডিতে পোস্ট করেছেন। না বোঝার কারণে এবং ইসলামি শরিয়তে একসঙ্গে দুই বোনকে বিয়ে করা যে জায়েজ নয় তা জানা ছিল না বলেই এই ভুল হয়েছে বলে তিনি জানান। এই ভুলের জন্য তিনি পুরো বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চেয়েছেন এবং ভবিষ্যতে কেউ যেন না বুঝে এমন সিদ্ধান্ত না নেন, সে বিষয়ে সতর্ক করেছেন। কাজী সামিদুল ইসলাম জানিয়েছেন, স্থানীয় জনপ্রতিনিধি ও অভিভাবকদের উপস্থিতিতে মেয়ে ও তার অভিভাবকদের সম্মতিতে এই তালাকের নোটিশ জারি করা হয়েছে, যা তিন মাস পর কার্যকর হবে। এদিকে যুবকের শ্বশুর জানান, বড় মেয়ের সম্মতিতে ও মৌলভী ডেকে এই বিয়ে সম্পন্ন হলেও একসঙ্গে দুই বোনকে বিয়ে করা যায় না—সে বিষয়টি তাদের জানা ছিল না। ফেসবুকে জানাজানির পর তারা এলাকায় ব্যাপক হেনস্তার শিকার হন এবং স্থানীয় সালিসে ছোট মেয়ে তার স্বামীকে তালাক দেওয়ার ঘোষণা দেন।

29 October 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

নওগাঁয় একসঙ্গে দুই বোনকে বিয়ে করা সেই যুবকের বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রীর তালাকের নোটিশ

আপডেট এর সময় : ০৩:০১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬