১০:০৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০৪:৩৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / 22

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বঙ্গভবনে মঙ্গলবার দুপুরে সশস্ত্র বাহিনীর তিন প্রধান—সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন—রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তাঁরা নবনিযুক্ত রাষ্ট্রপতিকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন জানান এবং স্ব স্ব বাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পালনে তাঁরা রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

জবাবে রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর পেশাগত কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে উল্লেখ করেন যে, বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে একটি আধুনিক ও চতুর্মাত্রিক শক্তি হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরো আশ্বাস দেন যে, তাঁর মেয়াদকালে বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সশস্ত্র বাহিনীর সার্বিক উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে।

31 October 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

আপডেট এর সময় : ০৪:৩৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬