১০:১৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের ৭ কর্মকর্তার দায়িত্বে রদবদল, একজনের বদলির আদেশ বাতিল

Din Islam
  • আপডেট এর সময় : ০৩:০৯:২১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / 7

অসদাচরণ ও কর্মস্থল ত্যাগের অভিযোগে সাবেক এসপি তানিয়া বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজের বদলির আদেশ বাতিল করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) পুলিশ সদরদপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। প্রজ্ঞাপনগুলোতে সই করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

একটি প্রজ্ঞাপনে ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার চারজন এবং সহকারী পুলিশ সুপার পদমর্যাদার দুজন রয়েছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, খুলনায় কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল-বেরুনীকে পুলিশ সদরদপ্তরে বদলি করা হয়েছে। পিবিআইয়ে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মো. হান্নানুল ইসলামকে শিল্পাঞ্চল পুলিশে এবং একই সংস্থায় কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইমরোজকে ট্যুরিস্ট পুলিশে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া এপিবিএনে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তয়াছির জাহান বাবুকে পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) খুলনায় বদলি করা হয়েছে।

আর সহকারী পুলিশ সুপারদের মধ্যে লক্ষ্মীপুরের রামগতি সার্কেলে কর্মরত সহকারী পুলিশ সুপার মো. শামসুল আলমকে রাজশাহীর গোদাগাড়ী সার্কেলে এবং এসআরবিতে কর্মরত সহকারী পুলিশ সুপার মো. আলী আর্শাদকে পুলিশ স্টাফ কলেজ, ঢাকায় বদলি করা হয়েছে।

অন্য একটি প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ সুপার মো. খালেদ ইবনে মালেককে হাইওয়ে পুলিশ থেকে পুলিশ স্টাফ কলেজ, ঢাকায় বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ৯ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করতে হবে। অন্যথায় ১০ নভেম্বর থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।

এদিকে পৃথক আরেকটি প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজের বদলির আদেশ বাতিল করা হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর জারি করা ওই আদেশে তাকে টাঙ্গাইল থেকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছিল।

1 November 2026

পুলিশের ৭ কর্মকর্তার দায়িত্বে রদবদল, একজনের বদলির আদেশ বাতিল

ট্যাগ :

আমাদের ফেইসবুক পেইজ

abc

পুলিশের ৭ কর্মকর্তার দায়িত্বে রদবদল, একজনের বদলির আদেশ বাতিল

আপডেট এর সময় : ০৩:০৯:২১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬