০৯:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩৪

Din Islam
  • আপডেট এর সময় : ০৯:৫৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 25

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪৪ টি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর ) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এ তথ্য জানান।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৬ জন, লালবাগ বিভাগে ৩৩ জন,ওয়ায়ী বিভাগে ৪২ জন, মতিঝিল বিভাগে ৫৯ জন, তেজগাঁও বিভাগে ৫৯ জন, মিরপুর বিভাগে ১৩৬ জন, গুলশান বিভাগে ৩৬জন, উত্তরা বিভাগে ৩৬ ও গোয়েন্দা বিভাগে ৭ জনকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে ১টি বিদেশি রিভলবার, ২ রাউন্ড গুলি, ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ৩৫৮৯ পিস ইয়াবা, ৯.৪ গ্রাম হেরোইন, ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২টি বুপ্রেনরফিন ইঞ্জেকশন, নগদ ১৫৪০ টাকা ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

তিনি জানায়,রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

13 September 2026

রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩৪

ট্যাগ :
abc

রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩৪

আপডেট এর সময় : ০৯:৫৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬