০৬:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রৈমাসিক রিটার্নে কমেছে রাজস্ব, ভ্যাটে ফিরতে পারে পুরোনো মাসিক পদ্ধতি

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০৫:১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • / 12

ত্রৈমাসিক রিটার্নে কমেছে রাজস্ব, ভ্যাটে ফিরতে পারে পুরোনো মাসিক পদ্ধতি

চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই সরকারের রাজস্ব আহরণের সবচেয়ে বড় খাত মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আদায় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। প্রথম দুই মাসেই ভ্যাট আদায়ে দেখা গেছে ঋণাত্মক প্রবৃদ্ধি। মাঠপর্যায়ের কর্মকর্তাদের মতে, ভ্যাট আদায়ে এই ধসের পেছনে সাম্প্রতিক চালু করা ত্রৈমাসিক ভ্যাট রিটার্ন পদ্ধতিই প্রধানত দায়ী। উদ্ভূত পরিস্থিতিতে রাজস্ব ঘাটতি কাটাতে ত্রৈমাসিক নিয়ম বাতিল করে সরকার পুনরায় আগের মতো মাসিক রিটার্ন জমা ও কর পরিশোধের নিয়মে ফিরে যেতে পারে বলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

চলতি অর্থবছরের বাজেটে ব্যবসায়ীদের হিসাব-নিকাশ সহজ করা ও সুবিধা দেওয়ার উদ্দেশ্যে প্রতি মাসের পরিবর্তে তিন মাস পরপর ভ্যাট রিটার্ন জমা ও অর্থ পরিশোধের বিধান চালু করা হয়। তবে এই নতুন ব্যবস্থার কারণে মাঠপর্যায়ে নিয়মিত কর নিরীক্ষণ এবং মনিটরিং কার্যক্রমে নানা জটিলতা দেখা দিয়েছে। সঠিক তদারকির অভাবে রাজস্ব ঝুঁকির পাশাপাশি ভ্যাট সংগ্রহ কমে গেছে। এই অচলবস্থা দূর করতে এবং রাজস্ব প্রবৃদ্ধি স্বাভাবিক রাখতে এনবিআর পুনরায় পুরোনো পদ্ধতিতে ফিরে যাওয়ার চিন্তাভাবনা করছে।

13 September 2026

abc

আপডেট এর সময় : ০৫:১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬