০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হৃদরোগ হাসপাতালে ফ্যান চোর আটক

Din Islam
  • আপডেট এর সময় : ০৮:০১:৪৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 17

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর শেরে বাংলা নগর থানাধীন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে একটি স্ট্যান্ড ফ্যানসহ মো. বিল্লাল হোসেন (৩৬) নামে এক চোরকে হাতেনাতে আটক করা হয়েছে। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে তাকে শেরেবাংলা নগর থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

হৃদরোগ হাসপাতালে দায়িত্ব পালন করা ক্যাম্প ইনচার্জ পিসি মো. আমিনুল হক বলেন, আটককৃত চোর বিল্লাল হোসেন হাসপাতালের নিচতলার বহির্বিভাগ থেকে একটি স্ট্যান্ড ফ্যান চুরি করে একটি রিকশায় উঠে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে হাসপাতালের প্রধান ফটকে দায়িত্বরত পিসি মো. আমিনুল হক রিকশাটির গতিপথ রোধ করেন এবং ফ্যানসহ চোরকে হাতেনাতে আটক করেন। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতালের আনসার ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদে সে বহির্বিভাগ থেকে ফ্যানটি চুরি করার কথা স্বীকার করে। বিল্লাল হোসেন ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার কানাছর গ্রামের নুর ইসলামের ছেলে।

তিনি বলেন, ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের দিকনির্দেশে আটককৃত চোরকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য শেরে বাংলা নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

14 September 2026

হৃদরোগ হাসপাতালে ফ্যান চোর আটক

ট্যাগ :
abc

হৃদরোগ হাসপাতালে ফ্যান চোর আটক

আপডেট এর সময় : ০৮:০১:৪৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬