০৩:২৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টেবিল টেনিসে অপ্রতিরোধ্য আনসার ও ভিডিপি

Din Islam
  • আপডেট এর সময় : ০২:১৫:০৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 2

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘উন্মুক্ত প্রাইজমানি র‍্যাংকিং টেবিল টেনিস টুর্নামেন্ট ২০২৬’-এ কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)।

প্রতিযোগিতায় মহিলা একক ও অনূর্ধ্ব-১৯ বালক এককে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি পুরুষ এককে রানারআপ হয়েছে আনসার-ভিডিপির খেলোয়াড়রা।

১০ থেকে ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বিকেএসপিসহ বিভিন্ন জেলা থেকে প্রায় ৪০০ জন প্রতিযোগী অংশ নেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ আসরে মহিলা এককে আনসার-ভিডিপির খেলোয়াড় চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ সেনাবাহিনীর খেলোয়াড় রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন। এ বিভাগে আনসার-ভিডিপি ও সেনাবাহিনীর খেলোয়াড়রা যৌথভাবে দ্বিতীয় রানারআপ হন।

পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এবং রানারআপ হয়েছে আনসার-ভিডিপি। এ বিভাগেও আনসার-ভিডিপি ও সেনাবাহিনীর খেলোয়াড়রা যৌথভাবে দ্বিতীয় রানারআপ হওয়ার কৃতিত্ব দেখান। অন্যদিকে, অনূর্ধ্ব-১৯ বালক এককে আনসার-ভিডিপির খেলোয়াড় চ্যাম্পিয়ন এবং একই বাহিনীর আরেক খেলোয়াড় রানারআপ হন। এ বিভাগে বিকেএসপির খেলোয়াড় দ্বিতীয় রানারআপ হয়েছেন।

এ সাফল্য ক্রীড়াঙ্গনে আনসার ও ভিডিপির ধারাবাহিক অগ্রযাত্রা এবং খেলোয়াড়দের প্রতিভা বিকাশে অগ্রণী ভূমিকা পালনের উজ্জ্বল দৃষ্টান্ত। দেশের ক্রীড়াঙ্গনে প্রতিভাবান খেলোয়াড় তৈরি,তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জাতীয় পর্যায়ে প্রতিযোগিতামূলক ক্রীড়ায় আনসার ও ভিডিপির ধারাবাহিক সাফল্য বাহিনীর বহুমাতৃক সক্ষমতাকে প্রতিনিয়ত সমৃদ্ধ করছে।

14 September 2026

টেবিল টেনিসে অপ্রতিরোধ্য আনসার ও ভিডিপি

ট্যাগ :
abc

টেবিল টেনিসে অপ্রতিরোধ্য আনসার ও ভিডিপি

আপডেট এর সময় : ০২:১৫:০৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬