০৯:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবন্দরে আনসারের তৎপরতায় পাসপোর্ট-স্বর্ণালংকারসহ হারানো ব্যাগ ফিরে পেলেন যাত্রী

Din Islam
  • আপডেট এর সময় : ০৪:৩৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • / 11

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি-০১ এলাকা থেকে পাসপোর্ট, মোবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ অর্থসহ হারিয়ে যাওয়া একটি হ্যান্ডব্যাগ উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) সদস্যরা।

শুক্রবার সকাল ১০টার দিকে ক্যানোপি-০১ এলাকায় দায়িত্ব পালনকালে এপিসি মো. সুমন রানা ও আনসার সদস্য মো. শাকিল বিশ্বাস একটি পরিত্যক্ত হ্যান্ডব্যাগ দেখতে পান। পরে তারা ব্যাগটি নিজেদের হেফাজতে নিয়ে এর প্রকৃত মালিককে শনাক্তের উদ্যোগ নেন।

যাচাই-বাছাই শেষে ব্যাগটির প্রকৃত মালিক মো. শাকিল হোসেনকে শনাক্ত করা হয়। পরে তার কাছে হ্যান্ডব্যাগটি হস্তান্তর করা হয়।

উদ্ধার করা হ্যান্ডব্যাগের ভেতরে ছিল দুটি পাসপোর্ট, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দুই জোড়া স্বর্ণের দুল এবং ২০ রিয়াল নগদ অর্থ। মূল্যবান সামগ্রী অক্ষত অবস্থায় ফিরে পেয়ে যাত্রী মো. শাকিল হোসেন আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মো. শাকিল হোসেন কুমিল্লা জেলার বারুয়া থানার কুমুনিয়া গ্রামের শাহ আলম ও স্বপ্না বেগমের ছেলে।

সংশ্লিষ্টরা জানান, জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সততা, দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। বিমানবন্দরে হারিয়ে যাওয়া মূল্যবান সামগ্রী উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনাটি তাদের দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

13 September 2026

বিমানবন্দরে আনসারের তৎপরতায় পাসপোর্ট-স্বর্ণালংকারসহ হারানো ব্যাগ ফিরে পেলেন যাত্রী

ট্যাগ :
abc

বিমানবন্দরে আনসারের তৎপরতায় পাসপোর্ট-স্বর্ণালংকারসহ হারানো ব্যাগ ফিরে পেলেন যাত্রী

আপডেট এর সময় : ০৪:৩৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬