০৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিমা দাবি নিষ্পত্তির হার ৭৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য আইডিআরএ’র; বকেয়া ৭ হাজার কোটি টাকা

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০২:৫০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 17

বিমা দাবি নিষ্পত্তির হার ৭৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য আইডিআরএ’র; বকেয়া ৭ হাজার কোটি টাকাবিমা দাবি নিষ্পত্তির হার ৭৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য আইডিআরএ’র; বকেয়া ৭ হাজার কোটি টাকা

দেশের বিমা খাতে দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রায় ৭ হাজার কোটি টাকার বকেয়া দাবি দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। একই সঙ্গে বিমা কোম্পানিগুলোর দাবি পরিশোধের বিদ্যমান ৫৭ শতাংশ হার বাড়িয়ে ৭৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) আইডিআরএর কনফারেন্স রুমে অপরিশোধিত বিমা দাবি পরিশোধের দ্বিতীয় দফার কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থাটির চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন এসব তথ্য নিশ্চিত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন বিমা দাবি নিষ্পত্তির বর্তমান হারকে উদ্বেগজনক উল্লেখ করে জানান, সমস্যা চিহ্নে প্রায় ৭২টি বিমা কোম্পানির সঙ্গে নিয়মিত বৈঠক করা হচ্ছে। বিশেষ করে নন-লাইফ বিমা খাতের বিভিন্ন জটিলতা নিরসনে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চলছে। এছাড়া তুলনামূলক বেশি সমস্যাগ্রস্ত বা ‘ডিস্ট্রেসড’ হিসেবে চিহ্নিত সাত থেকে আটটি কোম্পানির আর্থিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পৃথক ব্যবস্থা গ্রহণ করছে নিয়ন্ত্রক সংস্থাটি।

আইডিআরএ জানায়, দ্বিতীয় দফার কার্যক্রমের আওতায় পাঁচটি বিমা কোম্পানির ৫ হাজার ৮৬৮ জন পলিসিধারীর আটকে থাকা ২৩ কোটি ৩ লাখ ৫৬ হাজার ৯৭১ টাকা পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে সারা দেশের সংশ্লিষ্ট গ্রাহকদের এই অর্থ প্রদান করা হবে। এ পদক্ষেপের মাধ্যমে বৈধ দাবি নিষ্পত্তির পাশাপাশি খাতটিতে গ্রাহকদের আস্থা পুনর্গঠন সহজ হবে বলে মনে করছে সংস্থাটি।

15 September 2026

বিমা দাবি নিষ্পত্তির হার ৭৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য আইডিআরএ’র; বকেয়া ৭ হাজার কোটি টাকা

abc

আপডেট এর সময় : ০২:৫০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬