তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৬৩
- আপডেট এর সময় : ০৭:৪১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
- / 3
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৬৩ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
তেজগাঁও বিভাগের ছয় থানায় নিয়মিত মামলা,পুরোনো মামলা,গ্রেফতারি পরোয়ানা ও ডিএমপি অধ্যাদেশের মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৬৩ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।
অভিযানে মোহাম্মদপুর থানায় ২৬ জন, আদাবর থানায় ১২ জন,শেরেবাংলা নগর থানায় ৪ জন, তেজগাঁও থানায় ৪ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ১১ জন এবং হাতিরঝিল থানায় ৬ জনকে গ্রেফতার করা হয়।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-ওযাকিদুজ্জামান ডাবলু ( বয়স উল্লেখ নাই),ডা. মো. শহিদুল বারী ( বয়স উল্লেখ নাই),মো. সাঈদ হোসেন ( বয়স উল্লেখ নাই), মো. সোহেল (২৪),বিপ্লব শর্মা (২২), মো. নিজাম (৩৯),রাব্বি হাওলাদার (২৬), মো. সাগর (২২),শাকিল ওরফে চিকু শাকিল (২২), মো. খোকন (২৮), মো. সুজন (২৮), মে. হৃদয় (২১), মো. আলী হোসেন (২২), মো. আ. সোবহান (২০), মো. রুবেল (২৮), মো. রাসেল (২৫), মো. মুসা কালিমুল্লা (২৭), মো. সুজন (২৫), মো. উজ্জল (২৫), মো. সিফাত আলভীন (২০), মো. জাকির হাসান মুন্না (২১),আহাদুল ইসলাম (১৯),হাসান (২০), মো. সোহেল (৩২),মো. বাবু (২৮) ও নাজিম উদ্দীন (৩১)।
আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. মুন্না হোসেন (২৬), মো. কাজল (৩৫), মো. শিহাব (২০), মো. মাসুদ (১৮), মো. আবুল খালেক (৪০), মো. রুবেল পরামানিক (৪০), মো. শাহাদৎ (৩৬), মো. আজমত আলী (৫০), মো. হারুন অর রশিদ (৬২), মো. বিল্লাল হোসেন (৩০), মো. তাজিমুদ্দীন শেখ (৪১) ও মো. আমজারুল ইসলাম (৩৮)।
শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মীর মোশারফ হোসেন রুবেল ( বয়স উল্লেখ নাই),মো. উমর ফারুক সজীব (৩০), মো. রাসেল মিয়া (২২) ও মো. হাসান (৩২)।
তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. পারভেজ (২৮), মো. বিল্লাল (৪৫), মো. সাইফুল ইসলাম জিতু (৩৭) ও মো. সুমন (৩৫)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. আব্দুল আজিজ (৪৪),মো. রাকিব (২৭),মো. সৈয়দ সেহেদী হাসান জনি (৪৪),আলামিন (২২),মো. সজল হোসেন (৩৬),ইমরান হোসেন (২১),মো. নাহিদ মিয়া (১৯),মো. রতন (২৯),মো. লিয়াকত (৪২),মো. রাজন মিয়া (১৯) ও সাদমান তাজওয়ার (২৮)।
হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. কোকিল আকন্দ (৫০), মো. মশিউর ইসলাম (২৬), মো. হাফিজুর রহমান (৪২), মো. রবিউল ইসলাম (৪৮), মো. বাবলু (৫০) ও আরাফাত খান সাদিক (২২)।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।




















