০৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গুগল সদর দপ্তর পরিদর্শন করল বাংলাদেশ প্রতিনিধিদল, শিক্ষা ও প্রযুক্তিতে সহযোগিতার গুরুত্ব

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০৩:৫৪:১৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / 29

গুগল সদর দপ্তর পরিদর্শন করল বাংলাদেশ প্রতিনিধিদল, শিক্ষা ও প্রযুক্তিতে সহযোগিতার গুরুত্ব

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট গুগলের সদর দপ্তর পরিদর্শন করেছে বাংলাদেশের একটি মন্ত্রীপর্যায়ের প্রতিনিধিদল। লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের উদ্যোগে গত সোমবার এই পরিদর্শনের আয়োজন করা হয়। পরিদর্শনের সময় প্রতিনিধিদলটি গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়।

বৈঠকে মূলত ‘গুগল ফর এডুকেশন’-এর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এছাড়া ডিজিটাল দক্ষতা অর্জন, ক্লাউড কম্পিউটিং, সাইবার নিরাপত্তা এবং প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার নানা সম্ভাবনা নিয়েও বিস্তারিত আলোকপাত করা হয়।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের নেতৃত্বে এই প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ কামরুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি। এছাড়া যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম এবং লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনসাল জেনারেল কাজী মুহাম্মদ জাভেদ ইকবাল বৈঠকে উপস্থিত ছিলেন।

অন্যদিকে, আলোচনায় গুগলের পক্ষে নেতৃত্ব দেন ‘গুগল ফর এডুকেশন’-এর স্ট্র্যাটেজি অ্যান্ড অপারেশন্স বিষয়ক ভাইস প্রেসিডেন্ট দিব্যা জানি। বৈঠকে গুগলের একদল বিশেষজ্ঞ প্রতিনিধিও অংশ নেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

11 October 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

গুগল সদর দপ্তর পরিদর্শন করল বাংলাদেশ প্রতিনিধিদল, শিক্ষা ও প্রযুক্তিতে সহযোগিতার গুরুত্ব

আপডেট এর সময় : ০৩:৫৪:১৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬