০৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, আটক ৩

Din Islam
  • আপডেট এর সময় : ০৫:০৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / 6

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ। তবে ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি এখনো উদ্ধার করা যায়নি।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে পুলিশের তেজগাঁও বিভাগের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেন। তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে শুক্রবার দিবাগত রাত সোয়া একটার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। অন্যটি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান সাংবাদিকদের বলেন, রাত সোয়া একটার দিকে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে এসে দুই থেকে তিন মিনিট অবস্থান করেন। এ সময় তারা আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে দুটি ককটেল নিক্ষেপ করে সেখান থেকে চলে যান।

11 October 2026

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, আটক ৩

ট্যাগ :

আমাদের ফেইসবুক পেইজ

abc

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, আটক ৩

আপডেট এর সময় : ০৫:০৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬