০৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হকারদের বিকল্প স্থানে পুনর্বাসনের দাবি জামায়াত আমিরের

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০৬:২৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / 32

হকারদের বিকল্প স্থানে পুনর্বাসনের দাবি জামায়াত আমিরের

ফুটপাত ও সড়কে থাকা ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় উল্লেখ করে তাদের উপযুক্ত বিকল্প স্থানে পুনর্বাসনের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সম্প্রতি রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে গিয়ে তিনি এ আহ্বান জানান।

পরিদর্শনকালে তিনি বলেন, রাস্তা যানবাহন চলাচলের এবং ফুটপাত পথচারীদের নিরাপদে হাঁটার জন্য। তবে সামাজিক শৃঙ্খলার অভাবে রাস্তায় ও ফুটপাতে ব্যবসা হওয়ায় সাধারণ মানুষের যাতায়াতে ভোগান্তি হচ্ছে এবং দুর্ঘটনা ঘটছে। জীবিকার তাগিদে গ্রাম থেকে রাজধানীতে এসে ক্ষুদ্র ব্যবসায় যুক্ত হওয়া মানুষদের বিভিন্ন ধাপে চাঁদাবাজির শিকার হতে হয় উল্লেখ করে তিনি এসব অনিয়ম বন্ধের তাগিদ দেন।

নির্বাচনের আগের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে ডা. শফিকুর রহমান জানান, সমস্যার একটি সমন্বিত ও টেকসই সমাধান প্রয়োজন। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নির্ধারিত স্থান নির্দিষ্ট করে দিলে সিটি করপোরেশন যৌক্তিক হারে ট্যাক্স পাবে এবং চাঁদাবাজি বন্ধ হবে। একইসঙ্গে মিরপুর এলাকার দখলদারি, দুর্নীতি ও অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তিনি।

সবশেষে দখলদারি ও চাঁদাবাজির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে একটি পরিচ্ছন্ন ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন জামায়াত আমির। এ সময় মোবারক হোসাইন, ড. মো. রেজাউল করিম, ডা. ফখরুদ্দিন মানিকসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা তাঁর সাথে উপস্থিত ছিলেন।

11 October 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

হকারদের বিকল্প স্থানে পুনর্বাসনের দাবি জামায়াত আমিরের

আপডেট এর সময় : ০৬:২৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬