০১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমিকম্প মোকাবিলায় ফায়ার সার্ভিসের বড় পদক্ষেপ: ৪১ পয়েন্টে উদ্ধার সরঞ্জাম বিকেন্দ্রীকরণ ও ১০০ স্টেশন প্রস্তুত

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০৫:৩২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / 27

ভূমিকম্প মোকাবিলায় ফায়ার সার্ভিসের বড় পদক্ষেপ: ৪১ পয়েন্টে উদ্ধার সরঞ্জাম বিকেন্দ্রীকরণ ও ১০০ স্টেশন প্রস্তুত

বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উদ্ধার সরঞ্জাম, জনবল এবং কমান্ড কাঠামো বিকেন্দ্রীকরণের সমন্বিত উদ্যোগ নিয়েছে। দুর্যোগে কোনো ফায়ার স্টেশন বা হেডকোয়ার্টার ক্ষতিগ্রস্ত হলেও উদ্ধার কার্যক্রম যেন থেমে না থাকে, সেজন্য পুরান ঢাকার সদর দপ্তরের পাশাপাশি মিরপুরে বিকল্প কমান্ড ব্যবস্থা চালু করা হয়েছে। জাইকার সহায়তায় মিরপুর-১০ এ বাংলাদেশে প্রথমবারের মতো ৮ মাত্রার ভূমিকম্প সহনশীল ‘বেজ আইসোলেশন প্রযুক্তি’ ব্যবহার করে নতুন বহুতল সদর দপ্তর ভবন নির্মাণ করা হচ্ছে, যা ২০২৮ সালে সম্পন্ন হবে।

উদ্ধার তৎপরতা দ্রুত করতে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ ও উদ্ধার সরঞ্জাম ঢাকা এবং আশপাশের ৪১টি পয়েন্টে ছড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া পূর্বাচলে ৫০-৬০ সদস্যের একটি স্পেশাল রেসকিউ টিম (এসআরটি) রাখা হয়েছে এবং প্রতিটি বিভাগীয় সদর দপ্তরে রাখা হয়েছে ২০ সদস্যের বিশেষ প্রশিক্ষিত টিম। একই সাথে জরুরি পরিস্থিতিতে ঢাকাকে সহায়তার জন্য আশপাশের ১০০টি ফায়ার স্টেশনকে প্রস্তুত বা এয়ারমার্ক করা হয়েছে। প্রয়োজনে আকাশপথে সরঞ্জাম স্থানান্তরের জন্য বিমান বাহিনীর সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে।

দুর্যোগে নেটওয়ার্ক ব্যবস্থা ভেঙে পড়লে যোগাযোগ সচল রাখতে অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আরাব) সহায়তায় সম্প্রতি মহড়া সম্পন্ন হয়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করেন, ঢাকা, সিলেট ও চট্টগ্রামের মতো ঘনবসতিপূর্ণ শহরে ধ্বংসস্তূপ, সরু সড়ক ও গ্যাস-বিদ্যুৎ লাইনের অগ্নিঝুঁকি বড় চ্যালেঞ্জ। পরিস্থিতি মোকাবিলায় বিদ্যমান সক্ষমতা দিয়ে দ্রুত মূল্যায়ন, সমন্বিত উদ্ধার অভিযান পরিচালনা এবং নিয়মিত মনিটরিং নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

31 October 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

ভূমিকম্প মোকাবিলায় ফায়ার সার্ভিসের বড় পদক্ষেপ: ৪১ পয়েন্টে উদ্ধার সরঞ্জাম বিকেন্দ্রীকরণ ও ১০০ স্টেশন প্রস্তুত

আপডেট এর সময় : ০৫:৩২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬