০৫:২১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিরপুরে শিশু সামিউল উদ্ধার, অভিভাবকের সন্ধান চলছে
Din Islam
- আপডেট এর সময় : ০৭:৩৫:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- / 4
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মিরপুরে বালুঘাটসংলগ্ন মাস্টারটেক এলাকা থেকে সামিউল ইসলাম নামের আনুমানিক ৫ থেকে ৬ বছর বয়সী হারিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করা হয়েছে। তবে তার অভিভাবকের সন্ধান চলছে।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় মিরপুরের বালুঘাটের কিছুটা আগে মাস্টারটেক এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
শিশুটির সঙ্গে কথা বলে জানা যায়, তার বাবার নাম বাবুল হোসেন, পেশায় তিনি একজন গাড়ি চালক এবং তার মায়ের নাম সালমা। তবে বাসার ঠিকানা ও অভিভাবকদের কারো মোবাইল নম্বর বলতে পারেনি।
এদিকে, শিশুটি বর্তমানে নিরাপদে আছে এবং তার বাবা-মায়ের সন্ধান করা হচ্ছে। শিশুটির পরিবার বা অভিভাবকদের চিনে থাকেন কিংবা তাদের কোনো সন্ধান জানা থাকে, তবে তাৎক্ষণিকভাবে 01755380547 এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
11 October 2026

মিরপুরে শিশু সামিউল উদ্ধার, অভিভাবকের সন্ধান চলছে
ট্যাগ :



















