০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চকবাজারে মনজুর খান প্লাজার ছয়তলায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট
Din Islam
- আপডেট এর সময় : ০৭:০৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / 5
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর চকবাজারের ছোট কাটারায় মনজুর খান প্লাজার ছয়তলায় একটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার বিকেল ৫টা ২ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। ৫টা ৪ মিনিটে ফায়ার সার্ভিসের আগুন লাগার খবর পায়। পরে বিকেল ৫টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং হতাহত বা ক্ষয়ক্ষতি বিষয়ে জানাতে পারেননি এই কর্মকর্তা।
12 October 2026

চকবাজারে মনজুর খান প্লাজার ছয়তলায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট
ট্যাগ :


















