০৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে লেবুবাগান থেকে ১৭টি ককটেল উদ্ধার, পুলিশের যৌথ অভিযান

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০৫:০৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / 19

চাঁপাইনবাবগঞ্জে লেবুবাগান থেকে ১৭টি ককটেল উদ্ধার, পুলিশের যৌথ অভিযান

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের একটি লেবুবাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৭টি ককটেল উদ্ধার করেছে পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহীর যৌথ আভিযানিক দল।

রোববার (১১ অক্টোবর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে সদর উপজেলার ৫ নম্বর মহারাজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুন্সি মণ্ডলের টোলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-৫-এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল পুলিশের সঙ্গে যৌথভাবে অভিযান চালায়। এ সময় বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহযোগিতায় লেবুবাগান থেকে ১৭টি ককটেল উদ্ধার ও জব্দ করা হয়।

অভিযান চলাকালে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা ককটেলগুলো সেখানে মজুত করে রেখেছিল। তবে কারা, কী উদ্দেশ্যে এবং কখন এসব বিস্ফোরক সেখানে রেখেছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

উদ্ধার করা ককটেলগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

12 October 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

চাঁপাইনবাবগঞ্জে লেবুবাগান থেকে ১৭টি ককটেল উদ্ধার, পুলিশের যৌথ অভিযান

আপডেট এর সময় : ০৫:০৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬