০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার ধস্তাধস্তি, ভিডিও ভাইরাল

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০৩:২৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / 12

ময়মনসিংহে বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার ধস্তাধস্তি, ভিডিও ভাইরাল

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার মধ্যে ধস্তাধস্তি ও মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গত মঙ্গলবার সন্ধ্যার পর ভিডিওটি ভাইরাল হলে স্থানীয়দের মধ্যে তীব্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

ঘটনাটি ঘটে ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মারামারিতে জড়ানো দুই শিক্ষক হলেন—বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন এবং সহকারী শিক্ষিকা আসমা বেগম।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও স্থানীয় সূত্রে জানা গেছে, মারামারিতে জড়ানো প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকা সম্পর্কে স্বামী-স্ত্রী। ২০০৪ সালে তাদের বিয়ে হয় এবং তাদের সংসারে উচ্চমাধ্যমিক সম্পন্ন করা একটি কন্যাসন্তান রয়েছে। তবে পারিবারিক নানা বিষয়ে বিরোধের কারণে গত প্রায় ১৪ বছর ধরে তারা আলাদা বসবাস করছেন। তাদের মধ্যে আদালতে মামলাও বিচারাধীন রয়েছে। ২০১১ সালে তারা দুজনই আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন।

প্রধান শিক্ষক আফজাল হোসেন স্বীকার করেন যে, ঘটনাটি আনুমানিক ১০-১২ দিন আগের। তিনি জানান, দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দের জেরে সেদিন কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। তিনি নিজেই অন্য এক সহকর্মী শিক্ষককে দিয়ে ঘটনার ভিডিও ধারণ করান। বিদ্যালয়ে এ ধরনের আচরণ করা ঠিক হয়নি মেনে নিয়ে তিনি বলেন, এর আগেও দুই-তিনবার তাদের মধ্যে বিদ্যালয়ে এই জাতীয় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল।

তবে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে সহকারী শিক্ষিকা আসমা বেগমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ৯০ জনের বেশি শিক্ষার্থী রয়েছে এবং শিক্ষক রয়েছেন পাঁচজন। পড়াশোনার পরিবেশ নষ্ট করে শিক্ষকদের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয়রা।

ফুলবাড়িয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন জানান, ভিডিওটি ছড়ানোর পরই বিষয়টি তাদের নজরে এসেছে। তিনি বলেন, “বিদ্যালয়ে শিক্ষকদের কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বুধবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হচ্ছে।”

14 October 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

ময়মনসিংহে বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার ধস্তাধস্তি, ভিডিও ভাইরাল

আপডেট এর সময় : ০৩:২৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬