১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ নারীসহ দুজন গ্রেপ্তার, উদ্ধার ১ কেজি মাদক

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০১:৫৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • / 18

চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ নারীসহ দুজন গ্রেপ্তার, উদ্ধার ১ কেজি মাদক

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরতলা ইউনিয়নের দেলবাড়ি গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. লুদন মিয়া (৫০) ও মোসা. জোহরা বেগম (৩৫)। এ সময় তাঁদের হেফাজত থেকে এক কেজি কথিত গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৩টা ৩৫ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।

সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রাজ্জাক সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে গোবরতলা ইউনিয়নের দেলবাড়ি গ্রামের মো. এরফান আলীর বসতবাড়িতে অভিযান চালান। এ সময় লুদন মিয়া ও জোহরা বেগমকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের হেফাজত থেকে এক কেজি কথিত গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার লুদন মিয়া হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার শেরপুর এলাকার মৃত নরধন মিয়ার ছেলে। অপরদিকে জোহরা বেগম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরতলা ইউনিয়নের দেলবাড়ি গ্রামের মো. এরফান আলীর স্ত্রী।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন আকন্দ জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।

মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের আহ্বান
মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে পুলিশ। মাদকসংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ জানিয়ে পুলিশ
বলেছে, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।
আসুন, মাদককে না বলি। সম্মিলিত প্রচেষ্টায় গড়ে তুলি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ।

30 October 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ নারীসহ দুজন গ্রেপ্তার, উদ্ধার ১ কেজি মাদক

আপডেট এর সময় : ০১:৫৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬