০৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে পিকআপের চাপায় বাবা-মেয়ে নিহত

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০৪:৫৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • / 15

গোপালগঞ্জে পিকআপের চাপায় বাবা-মেয়ে নিহত

গোপালগঞ্জের মুকসুদপুরে মাছবাহী পিকআপের চাপায় সাইফুল ইসলাম রঞ্জু (৪৫) ও তার ৬ বছর বয়সী মেয়ে সামিরা আক্তার নিহত হয়েছেন। রোববার (আজ) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার পবনবেগ গ্রামে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি মাছবাহী পিকআপ বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানকে চাপা দিলে ভ্যানে থাকা বাবা ও মেয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

29 October 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

গোপালগঞ্জে পিকআপের চাপায় বাবা-মেয়ে নিহত

আপডেট এর সময় : ০৪:৫৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬