০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝালকাঠিতে জাল নোটের কারবার: স্ত্রী গ্রেপ্তার, স্বামী পলাতক
Jakir Hossain
- আপডেট এর সময় : ০১:২০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / 7
ঝালকাঠিতে ৪৭ হাজার টাকার জাল নোটসহ হাসি আক্তার (৩২) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৮ অক্টোবর) রাতে সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ভাটারাকান্দা এলাকায় অভিযান চালিয়ে ৫০০ টাকার ৯২টি ও ১ হাজার টাকার ১টি জাল নোটসহ তাঁকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর স্বামী মো. কাওসার খান (৩৫) পালিয়ে যান। এ ঘটনায় এসআই মো. হুমায়ুন কবির বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করার পর আজ বৃহস্পতিবার সকালে আটক নারীকে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
29 October 2026

ঝালকাঠিতে জাল নোটের কারবার: স্ত্রী গ্রেপ্তার, স্বামী পলাতক
ট্যাগ :
এনবিআর জাতীয় রাজস্ব বোর্ড ঝালকাঠিতে জাল নোটের কারবার: স্ত্রী গ্রেপ্তার দুর্নীতি দমন কমিশন মানি লাইন স্বামী পলাতক


















