০৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারাগঞ্জে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা
Jaffrey Alam
- আপডেট এর সময় : ১০:১৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
- / 230
সিরাজুল ইসলাম বিজয়, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে ২০২৪ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকেল ৩ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উক্ত স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুবেল রানা, উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারাগঞ্জ উপজেলা শাখার আহবায়ক এ্যাডভোকেট মাকদুম আলম, সদস্য সচিব মেহেদী হাসান শিপু, রংপুর জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য মতিয়ার রহমান, বাংলাদেশ জামায়েত ইসলাম তারাগঞ্জ উপজেলা শাখার আমির এস এম আলমগীর হোসেন, সয়ার ইউনিয়ন শাখার সভাপতি কাজী শামসুল হুদা, তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাঈদুল ইসলামসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সাংবাদিকবৃন্দ প্রমুখ।
15 September 2026

তারাগঞ্জে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা
ট্যাগ :


















