১০:১৯ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয় দিবসে বাংলাদেশের আরও এক জয়

Jaffrey Alam
  • আপডেট এর সময় : ০৪:৫৪:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
  • / 381

বিজয় দিবসে আরও এক বিজয় ছিনিয়ে এনেছে বাংলাদেশ। নারী অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২৮ রানে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা পেয়েছে বাংলাদেশের মেয়েরা।

সোমবার (১৬ ডিসেম্বর) মালয়েশিয়ার কুয়ালালামপুরে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে ওভার কমে ১৭ ওভার করে খেলা হয়েছিল। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১২২ রান তুলেছিল ইয়াং টাইগ্রেসরা। রান তাড়ায় লঙ্কান মেয়েরা থামল ৮ উইকেটে ৯৪ রানে।

১২৩ রানের লক্ষ্যে খেলতে নেমে সুমাইয়া ফারজানাদের দারুণ বোলিংয়ের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কান মেয়েরা। শেষ পর্যন্ত অলআউট না হলেও একশ’র নিচেই আটকে যায়।

দলের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ওপেনার সানজানা কাভিন্দির। ১৩ বলে ২১ রান করেছেন এই ব্যাটার। অন্যদিকে, অধিনায়ক সুমাইয়া ১২ রানে ৩টি এবং ফারজানা ও নিশিতা আক্তার ২টি করে উইকেট শিকার করেন।

এর আগে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে শূন্য রানেই প্রথম উইকেট হারিয়েছিল বাংলাদেশ। এরপর যদিও ছোট ছোট ইনিংসে ঘুরে দাঁড়ায় মেয়েরা। সাদিয়া আক্তার করেন সর্বোচ্চ ২৫ বলে ৩১ রান। এ ছাড়া আফিয়া আশিমা ২৩ বলে ২৫, সুমাইয়া আক্তার ২১ বলে ২৪, এবং মোসাম্মৎ ইভা ১৯ বলে ১৮ রান করেন।

1 November 2026

বিজয় দিবসে বাংলাদেশের আরও এক জয়

ট্যাগ :

আমাদের ফেইসবুক পেইজ

abc

বিজয় দিবসে বাংলাদেশের আরও এক জয়

আপডেট এর সময় : ০৪:৫৪:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪