১২:১৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেড় ঘণ্টা বন্ধের পর ডিএসই‍‍`র লেনদেন শুরু

Jaffrey Alam
  • আপডেট এর সময় : ০২:৩৩:৪২ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • / 358

দেশের প্রধান শেয়ারবাজারের ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন দেড় ঘণ্টা বন্ধের পর শুরু হয়েছে। লেনদেন চলবে ২.৫০ মিনিট পর্যন্ত।

জানা যায়, সার্ভার জটিলতার কারণে সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেনে এই জটিলতা তৈরি হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে লেনদেন শুরু হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি বলে জানিয়েছে ডিএসই।

তবে পরবর্তীতে ওয়েবসাইটে নোটিশ দেওয়া হয় বেলা ১১.৩০ মিনিটে লেনদেন শুরু হবে। সকাল থেকে ডিএসইর আইটি টিম সমস্যার সমাধানের কাজ করে ১১.৩০ মিনিটে লেনদেন শুরু করেছে।

ডিএসইর উপ-মহাব্যবস্থাপক (এজিএম) মো. শফিকুর রহমান বলেন, “সকাল থেকেই ডিএসএতে সার্ভার জটিলতা দেখা দিয়েছে। ডিএসইর আইটি টিম কাজ করছে। সমস্যার সমাধান হওয়া মাত্রই লেনদেন শুরু করা হবে।”

এদিকে, ডিএসই কর্তৃপক্ষ মোবাইল ফোনে পাঠানো এক বার্তায় জানিয়েছে, সার্ভার জটিলতার কারণে আমরা সকাল ১০টা থেকে লেনদেন শুরু করতে পারছি না। ট্রেড শুরুর সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

অন্যদিকে এদিন স্বাভাবিক নিয়মে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলছে।

13 September 2026

দেড় ঘণ্টা বন্ধের পর ডিএসই‍‍`র লেনদেন শুরু

ট্যাগ :
abc

দেড় ঘণ্টা বন্ধের পর ডিএসই‍‍`র লেনদেন শুরু

আপডেট এর সময় : ০২:৩৩:৪২ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫