১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থ উপদেষ্টার উপস্থিতিতে ডিএসইর সামনে বিনিয়োগকারীদের মানববন্ধন

Jaffrey Alam
  • আপডেট এর সময় : ০২:০৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • / 366

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যগের দাবিতে মানববন্ধন করেছেন বিনিয়োগকারীরা।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) রাজধানীর নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনের সামনে বিনিয়োগকারীরা এই মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

অর্থ উপদেষ্টার ডিএসইতে যাওয়াকে কেন্দ্র করে ওখানে মানববন্ধন করেন বিনিয়োগকারীরা। পরবর্তীতে আন্দোলনকারীদের ডেকে কথা বলেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

এদিন (৭ জানুয়ারি) সকাল ১০টায় দেশের পুঁজিবাজারে চলমান সংকট নিরসনে করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনায় বসেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

মানববন্ধন বিনিয়োগকারীরা বলেন, শেয়ারবাজারের ধারাবাহিক দর পতন অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে বিনিয়োগকারীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন বিনিয়োগকারীদের একটাই দাবি, বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগ। কারন তিনি বিএসইসির চেয়ারম্যান হওয়ার যোগ্য না। তার শেয়ারবাজার নিয়ে জ্ঞান শুন‍্য। বর্তমান সরকার কিভাবে তার মতো মেধাহীন লোককে বিএসইসিতে বসালো, তা আমাদের বোধগম্য না।

28 July 2026

অর্থ উপদেষ্টার উপস্থিতিতে ডিএসইর সামনে বিনিয়োগকারীদের মানববন্ধন

ট্যাগ :
abc

অর্থ উপদেষ্টার উপস্থিতিতে ডিএসইর সামনে বিনিয়োগকারীদের মানববন্ধন

আপডেট এর সময় : ০২:০৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫