১২:১৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩৭৬ শতাংশ মুনাফা বেড়েছে ফাইন ফুডসের
Jaffrey Alam
- আপডেট এর সময় : ১২:৫৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
- / 283
দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত গেম্বলিং আইটেম ফাইন ফুডসের চলতি অর্থবছরের ৬ মাসের (জুলাই-ডিসেম্বর ২০২৪) ব্যবসায় ৩৭৬ শতাংশ মুনাফা বেড়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ফাইন ফুডসের চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.৮১ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৩৮ টাকা। এতে করে মুনাফা বেড়েছে ১.৪৩ টাকা বা ৩৭৬ শতাংশ।
এদিকে কোম্পানিটির ২য় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.১৯ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৩৬ টাকা। এতে করে মুনাফা বেড়েছে ০.৮৩ টাকা বা ২৩১ শতাংশ।
গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.২৭ টাকায়।
13 September 2026

৩৭৬ শতাংশ মুনাফা বেড়েছে ফাইন ফুডসের
ট্যাগ :


















