০৯:১১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাউশির ডিজি নিয়োগ নিয়ে বিতর্ক, শিক্ষা উপদেষ্টাকে আইনি নোটিশ

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০২:৩৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • / 353

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক পদে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবি জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই নোটিশ পাঠানো হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহেনা পারভীনকেও।

নোটিশে বলা হয়েছে, গত ৬ অক্টোবর প্রকাশিত মাউশির মহাপরিচালক নিয়োগের বিজ্ঞপ্তি প্রত্যাহার করতে হবে। অন্যথায় উপদেষ্টা ও সচিবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ নোটিশে জনপ্রশাসন সচিব ও নিয়োগ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করা শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি কলেজ শাখা-১ এর উপসচিবকেও বিবাদী করা হয়েছে।

পিআরএলে থাকা মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক অধ্যাপক মো. আবেদ নোমানীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী কায়সারউজ্জামান মঙ্গলবার (১৩ অক্টোবর) এই নোটিশ পাঠান।

এর আগে গত ৬ অক্টোবর মাউশির মহাপরিচালক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১৬তম ও তদূর্ধ্ব ব্যাচের কর্মকর্তারা আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ অফলাইনে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আগ্রহী প্রার্থীদের সৎ, দায়িত্বপরায়ণ ও প্রশাসনিক কাজে দক্ষ হতে হবে। শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণের ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর থাকা আবশ্যক।

14 September 2026

মাউশির ডিজি নিয়োগ নিয়ে বিতর্ক, শিক্ষা উপদেষ্টাকে আইনি নোটিশ

abc

আপডেট এর সময় : ০২:৩৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫