১২:১৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লভ্যাংশ ঘোষনা করেছে ফারইস্ট নিটিং
Jakir Hossain
- আপডেট এর সময় : ১১:০৩:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- / 221
দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ফারইস্ট নিটিংয়ের পরিচালনা পর্ষদ ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষনা করেছে।
বুধবার (১৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ফারইস্ট নিটিংয়ের ওই বছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.৭১ টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১.৩৭ টাকায়।
ফারইস্ট নিটিংয়ের লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামি ১৪ ডিসেম্বর বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এলক্ষ্যে শেয়ারহোল্ডার নির্ধারনে আগামী ১৩ নভেম্বর রেকর্ড ডেট নির্বাচন করা হয়েছে।
13 September 2026

লভ্যাংশ ঘোষনা করেছে ফারইস্ট নিটিং
ট্যাগ :
শেয়ারবাজার


















