১২:১৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মুনাফা কমেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর

Jakir Hossain
  • আপডেট এর সময় : ১১:২২:২০ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • / 336

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

রোববার (০২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৬৫ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ৭ টাকা ৩৫ পয়সা।

অন্যদিকে চলতি হিসাববছরের তিন প্রান্তিকে (জানুয়ারি’২৫-সেপ্টম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ১৩ টাকা ৩৪ পয়সা আয় (ইপিএস) হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ২৪ টাকা ৪৯ পয়সা আয় হয়েছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১০৫ টাকা ২২ পয়সা।

13 September 2026

মুনাফা কমেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর

ট্যাগ :
abc

মুনাফা কমেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর

আপডেট এর সময় : ১১:২২:২০ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫