০৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয় দিবস-২০২৫ উপলক্ষে কিশোরগঞ্জে কুচকাওয়াজ ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

  • আপডেট এর সময় : ০৯:৪৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • / 127

মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে কিশোরগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টা থেকে জেলা প্রশাসনের আয়োজনে কিশোরগঞ্জ জেলা ক্রিকেট স্টেডিয়ামে বিভিন্ন বাহিনী ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্মিলিত কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন, পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং বিজয় মেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। তিনি কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জেলা প্রশাসকসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

29 July 2026

বিজয় দিবস-২০২৫ উপলক্ষে কিশোরগঞ্জে কুচকাওয়াজ ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

ট্যাগ :
abc

বিজয় দিবস-২০২৫ উপলক্ষে কিশোরগঞ্জে কুচকাওয়াজ ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

আপডেট এর সময় : ০৯:৪৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫