০৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০৩:২৯:৩২ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / 40

আমদানি বাণিজ্যসংক্রান্ত তথ্যপ্রাপ্তি আরও সহজ, উন্মুক্ত ও স্বচ্ছ করতে এইচএস কোডভিত্তিক পণ্য আমদানির বিস্তারিত তথ্য সর্বসাধারণের জন্য প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, তরুণ উদ্যোক্তা, শিক্ষার্থী, বিনিয়োগকারী, বাণিজ্য গবেষক, ব্যবসায়ী ও সাংবাদিকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বাণিজ্যিক ও বন্ড সুবিধায় আমদানিকৃত পণ্যের তথ্য নিয়মিতভাবে ওয়েবসাইটে প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

এরই অংশ হিসেবে গত সপ্তাহে এনবিআরের ওয়েবসাইট (www.nbr.gov.bd)-এর
Publication পোর্টালের Customs লিংকে ২০২৫ সালের ডিসেম্বর মাসের বাণিজ্যিক ও বন্ড সুবিধায় আমদানিকৃত পণ্যের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়।

প্রকাশিত তথ্যে এইচএস কোডভিত্তিক শ্রেণিবিন্যাস অনুযায়ী আমদানিকৃত পণ্যের পরিমাণ, ওজন ও মূল্য সংক্রান্ত বিস্তারিত উপাত্ত অন্তর্ভুক্ত রয়েছে। এনবিআর জানিয়েছে, নিয়মিতভাবে এই তথ্য প্রকাশের ফলে সংশ্লিষ্ট সব পক্ষ নির্ভরযোগ্য ডেটা ব্যবহারের সুযোগ পাবেন।

এর মাধ্যমে আন্তর্জাতিক বাজারে পণ্যের তুলনামূলক দর ও মূল্য ওঠানামা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। পাশাপাশি আমদানির প্রবণতা, পণ্যের গতিবিধি বিশ্লেষণ এবং বাণিজ্য কাঠামো ও আমদানি নির্ভরতা বোঝা আরও সহজ হবে।

এ ছাড়া বন্ড সুবিধার আওতায় শিল্প উপকরণের প্রবাহ, রপ্তানিমুখী শিল্পে সহায়তা কার্যক্রমের মূল্যায়ন এবং আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষণেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে এনবিআর। এতে কার্যকর নীতি প্রণয়ন ও সঠিক ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ আরও সহজ হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ট্রেড ফ্যাসিলিটেশন বা বাণিজ্য সহজীকরণের লক্ষ্যে গৃহীত উদ্যোগগুলোর ধারাবাহিকতায় বাণিজ্যিক ও বন্ড সুবিধায় পণ্য আমদানির তথ্য প্রতি মাসে নিয়মিতভাবে এনবিআরের ওয়েবসাইটে প্রকাশ অব্যাহত থাকবে।

15 September 2026

এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ

ট্যাগ :
abc

এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ

আপডেট এর সময় : ০৩:২৯:৩২ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬