০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চার বেসরকারি ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগ

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০৩:৪৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • / 56

বেসরকারি খাতের চার বাণিজ্যিক ব্যাংকে অনিয়ম রোধ ও সুশাসন ফেরাতে কঠোর অবস্থানে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। প্রিমিয়ার ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, আইএফআইসি ব্যাংক এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (৯ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি ইস্যু করা হয়েছে।

ব্যাংকগুলোর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সরাসরি নজরদারি করতে চারজন অভিজ্ঞ পরিচালককে দায়িত্ব দেওয়া হয়েছে:

  • ন্যাশনাল ব্যাংক: ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্ট-১২ এর পরিচালক মুনির আহমেদ চৌধুরী

  • আল-আরাফাহ ইসলামী ব্যাংক: ইসলামিক ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান

  • প্রিমিয়ার ব্যাংক: পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক এ এন এম মঈনুল কবির

  • আইএফআইসি ব্যাংক: ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-১ এর পরিচালক এ কে এম কামরুজ্জামান

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ব্যাংকগুলোর ব্যবস্থাপনায় নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ দীর্ঘদিনের। বিশেষ করে কিছু ব্যাংকে খেলাপি ঋণের হার আশঙ্কাজনকভাবে বেড়ে সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত ঠেকেছে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর দুর্নীতি ও অনিয়মের দায়ে এসব ব্যাংকের আগের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে স্বতন্ত্র ও শেয়ারধারী পরিচালক নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তবে গত কয়েক মাসেও পরিস্থিতির উল্লেখযোগ্য কোনো উন্নতি না হওয়ায় কেন্দ্রীয় ব্যাংক এখন সরাসরি পর্যবেক্ষক বসানোর সিদ্ধান্ত নিয়েছে।

15 September 2026

চার বেসরকারি ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগ

abc

আপডেট এর সময় : ০৩:৪৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬