রাইড শেয়ারিং মোটরসাইকেলে দৈনিক ৫ লিটার তেল: বিপিসির নতুন নির্দেশনা
- আপডেট এর সময় : ০৪:০৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
- / 38
ঢাকা মহানগরীতে রাইড শেয়ারিং সেবার সাথে যুক্ত মোটরসাইকেল চালকদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে সরকার। এখন থেকে এই সেবায় নিয়োজিত চালকরা প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার পর্যন্ত অকটেন বা পেট্রোল সংগ্রহ করতে পারবেন। মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানিয়েছে।
বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে জনমনে তৈরি হওয়া উদ্বেগ নিরসনে সরকার তৎপর রয়েছে। বর্তমানে বিদেশ থেকে নির্ধারিত সূচি অনুযায়ী নিয়মিত জ্বালানি তেল আমদানি করা হচ্ছে এবং পার্সেলের মাধ্যমে তা দেশে আনা অব্যাহত রয়েছে।
বিপিসি নিশ্চিত করেছে যে, প্রধান স্থাপনাগুলো থেকে দেশের সব ডিপোতে নিয়মিতভাবে রেল ওয়াগন ও ট্যাংকারের মাধ্যমে জ্বালানি তেল পাঠানো হচ্ছে। জনগণের চাহিদা অনুযায়ী সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসি যৌথভাবে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে, যার একটি অংশ হলো রাইড শেয়ারিং চালকদের জন্য এই বিশেষ কোটা।




















