০৮:১০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিমন্ত্রীকে নিয়ে আওয়ামী দোসর আবুল কাশেমের কটূক্তি

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০৫:০৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • / 534

ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা এখনও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসে করে চলেছে ষড়যন্ত্র। বর্তমান সরকারকে ব্যর্থ করার অপচেষ্টায় লিপ্ত তারা। সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরে বসে থাকা এই মানুষগুলোর বিরুদ্ধে অজানা কারণে নেয়া হচ্ছে না কোন ব্যবস্থা। যে কারণে আরও বেপরোয়া হয়ে উঠেছে তারা। এমনকি সরকারের বিভিন্ন কার্যক্রম ও মন্ত্রীদের নিয়েও করছে কটূক্তি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এমনই একটি পোস্ট খুঁজে পাওয়া যায় ঢাকা উত্তর কাস্টমস এন্ড বন্ড কমিশনারেটের উপকমিশনার আবুল কাশেমের প্রোফাইলে। যেখানে তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরকে নিয়ে কটূক্তি করেন। একটি কয়লা ভর্তি জাহাজ ডুবির ছবি দিয়ে এক ব্যক্তির একটি পোস্ট নিজের ফেইসবুক প্রোফাইল শোভন আবুল কাশেম থেকে শেয়ার করে তিনি কটূক্তি করেন এই গুজবে ৯০কে লাইক চিন্তা করা যায়! বিকাশ নুরা’র সাগরেদ না-কি!
ওই পোস্টে আবুল কাশেম প্রতিমন্ত্রী নূরকে উদ্দেশ্য করে এই কটূক্তি করেন। যদিও পরবর্তিতে ধূর্ত এই এনবিআর কর্মকর্তা পোস্টটি সরিয়ে ফেলেন।
খোঁজ নিয়ে জানাযায়, লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ধর্মপুরের ছলিম উদ্দিন হাজী বাড়ির হাবিব উল্যার ছেলে আবুল কাশেম ছাত্র জীবন থেকেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতিতে জড়িত। যে কারণে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে খুব সহজেই এনবিআরে চাকরি পেয়ে যান। কিন্তু বর্তমান সরকারের আমলে এসেও তিনি পেয়েছেন গুরুত্বপূর্ণ স্থানে পদায়ন। আর সেখানে বসেই দেশ ও সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ উঠেছে এই আওয়ামী দোসরের বিরুদ্ধে।
সম্প্রতি দুর্নীতি দমন কমিশনে তার বিরুদ্ধে দায়ের হওয়া এক অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে আবুল কাশেম বিপুল পরিমাণ সম্পদ গড়েছেন। চট্টগ্রামে থাকাকালীন ব্যবসায়ীদের জিম্মি করে ঘুষ আদায়ের অভিযোগও তোলা হয়েছে তার বিরুদ্ধে। হতদরিদ্র বাবার সন্তান হয়েও বর্তমানে কোটিপতি আবুল কাশেমের জ্ঞাতআয় বহির্ভুত সম্পদ অনুসন্ধানের অনুরোধ জানানো হয় ওই অভিযোগে।

এসব বিষয়ে জানতে আবুল কাশেমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। কাস্টমস এন্ড বন্ড কমিশনারেটের গিয়েও তাকে পাওয়া যায়নি।

31 October 2026

প্রতিমন্ত্রীকে নিয়ে আওয়ামী দোসর আবুল কাশেমের কটূক্তি

আমাদের ফেইসবুক পেইজ

abc

প্রতিমন্ত্রীকে নিয়ে আওয়ামী দোসর আবুল কাশেমের কটূক্তি

আপডেট এর সময় : ০৫:০৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬