১২:১৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি অর্থবছরের বাজেট বিল দাখিলের শেষ সময় ২৫ জুন; বেতন-ভাতা আওতামুক্ত

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০৬:২৯:০৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / 89

moneyline

চলতি ২০২৫-২৬ অর্থবছরের পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় বিভিন্ন খাতের বিল দাখিলের সর্বশেষ তারিখ নির্ধারণ করেছে অর্থ মন্ত্রণালয়। নতুন নির্দেশনা অনুযায়ী, আগামীকাল ২৫ জুন ২০২৬ তারিখের মধ্যে সব হিসাবরক্ষণ কার্যালয়ে সংশ্লিষ্ট বিলগুলো দাখিল করতে হবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ (বাজেট-১ অধিশাখা) থেকে বুধবার জারি করা এক পরিপত্রে এই ডেডলাইন দেওয়া হয়েছে। যুগ্মসচিব (বাজেট-১) মোহাম্মদ ফারুক-উজ-জামান স্বাক্ষরিত এই পরিপত্রে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আর্থিক শৃঙ্খলা সংশ্লিষ্ট বলে উল্লেখ করা হয়।

পরিপত্রে জানানো হয়, পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় অর্থ অবমুক্তির সময়সীমা, বাজেট বিল দাখিল ও নিষ্পত্তি এবং চেক অথবা ইএফটি (EFT) ইস্যুর মেয়াদ বৃদ্ধির লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্বস্তির বিষয় হলো, সব ধরনের বেতন-ভাতা সংক্রান্ত বিল এই কঠোর সময়সীমার আওতামুক্ত রাখা হয়েছে। অর্থাৎ, জুন মাসের নিয়মিত বেতন-ভাতার বিল ২৫ জুনের পরও স্বাভাবিক নিয়মে দাখিল করা যাবে। ইতিমধ্যে এই নির্দেশনাটি কার্যকরের জন্য মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব, হিসাব মহানিয়ন্ত্রক ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্ট সব গুরুত্বপূর্ণ দপ্তরে পাঠানো হয়েছে।

13 September 2026

চলতি অর্থবছরের বাজেট বিল দাখিলের শেষ সময় ২৫ জুন; বেতন-ভাতা আওতামুক্ত

abc

আপডেট এর সময় : ০৬:২৯:০৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬