০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে পদায়ন

Din Islam
  • আপডেট এর সময় : ০৯:৫৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 13

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার চার কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এই রদবদল করা হয়।

আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নতুন পদায়নকৃত কর্মকর্তারা হলেন- সাজিয়া আফরোজ সুমাকে পিওএম-দক্ষিণ বিভাগের সহকারী পুলিশ কমিশনার থেকে বদলে করে ট্রাফিক-মিরপুর বিভাগের ট্রাফিক-পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়েছে। নুসরাত ইয়াসমিন তিছাকে ট্রাফিক-মিরপুর বিভাগের ট্রাফিক-পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার থেকে বদলি করে ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া সৌমিক হাসানকে রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-রমনা) থেকে বদলি করে ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়েছে। আর খান মাহমুদুল হাসানকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-দক্ষিণের সহকারী পুলিশ কমিশনার থেকে ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

15 September 2026

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে পদায়ন

ট্যাগ :
abc

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে পদায়ন

আপডেট এর সময় : ০৯:৫৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬